অসহায় কৃষকের ৩০ বছরের বসতভিটায় ভাংচুর:নারীসহ আহত ৫
বেলাল আহমদ, লামা(বান্দরবান) প্রতিনিধি-লামায় বনবিভাগের আওতাধীন বমু সংরক্ষিত বনাঞ্চলে জায়গা জবরদখল নিতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলা,ভাংচুরের অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন গংদের বিরুদ্ধে।
জানা যায়, কৃষক নুরুল করিব গত ৩০ বছর ধরে বমু ৮নং ওয়ার্ড লম্বাছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। গত কয়েক বছর ধরে এই জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে পাশের আনোয়ার হোসেনদের। তারা এ জায়গা জবর দখলে নিতে কৃষক নুরুল কবির ও তার পরিবারের অন্য সদস্যদেরকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।
এতেও জায়গা ছেড়ে না দেওয়ায় এক সপ্তাহের মধ্যে নুরুল কবিরকে হত্যা করবে বলে হুমকিও দেন প্রতিপক্ষ আনোয়ার হোসেনরা। গত ১৬ ও ১৭ মে দুই ধাপে কৃষক নুরুল কবিরের বসতঘর ও তার ছেলের বসতঘরে দুই দফায় হামলা চালায় প্রতিপক্ষরা। এতে নারীসহ ৫জন আহত হয়। আহতরা হলেন- বমুলম্বাছড়া পাড়ার বাসিন্দা মৃত আবদু ছালামের ছেলে কৃষক নুরুল কবির (৭০), তার স্ত্রী খুইল্লা বিবি (৫০), ছেলে মোস্তাফিজুর রহমান (২৫) ও ফয়সাল (১৭), মো. হারুনের স্ত্রী জাহানারা বেগম (৩৫)।
অভিযোগে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে বন বিভাগের আওতায় সামাজিক বনায়নের জায়গা বরাদ্দ পায় নুরুল করিব। গত কযেক বছর ধরে এ জায়গা প্রতিপক্ষ আনোয়ার হোসেনরা দখলে নিতে বিভিন্ন ভাবে অপচেষ্টা শুরু করেন। জবর দখল চেষ্টার প্রতিকার চেয়ে নুরুল কবির বিভিন্ন সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বন বিভাগ বরাবর অভিযোগ করেন।২০১৬ সালের একটি সালিশী বৈঠকের প্রতিবেদনে জায়গা নুরুল কবিরের বলে প্রতিবেদনে স্পষ্ট উল্লেখও করেন বন বিভাগ ও ইউনিয়ন পরিষদ। অসহায় কৃষক বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলে স্থানীয় ভাবে ১৪/০২/২০১৭ইং তারিখে একটি আপোষনামা ও হয় উভয়পক্ষের মধ্যে।কিন্তু এ সিদ্ধান্ত মানতে নারাজ আনোয়ার হোসেনরা। তারা এ সিদ্ধান্ত উপেক্ষা করে জায়গা ছেড়ে দিতে প্রাণ নাশের হুমকি দিতে থাকেন। নিরাপত্তা চেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে গত ২৭/০৫/২০২৩ইং চকরিয়া থানায় সাধারণ ডায়েরী করেন নরুল কবির যার জি.ডি নং ১৫৭১/৩০/০৫/২৩।এ ধারাবাহিকতায় প্রতিপক্ষ আনোয়ার হোসেন, নাছির উদ্দিন ও কাওছার রানার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী শহিদুল আমিন (বার্মাইয়া) ও জয়নাল আবেদীন, জান্নাতুল ফেরদৌস ও শফিউল আলমরা সংঘবদ্ধ হয়ে দা লাঠি সোঠা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজিজ্জত হয়ে শনিবার ‘সকাল ৯টার দিকে (১৭মে) নুরুল কবিরের বসতঘরে হামলা চালায়। এতে নুরুল কবির পরিবারের দুই নারীসহ ৫জন আহত হন। এ সময় হামলাকারীরা নুরুল কবিরের একটি ধান ভাঙ্গানোর একটি মেশিনও ভাংচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থা আশঙ্কা জনক হলে দায়িত্বরত চিকিৎসক আহত মোস্তাফিজুর রহমানকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন। এ বিষযে অভিযুক্তদের মধ্যে কাওছার রানার মোবাইল নম্বরে একাধিকবার রিং করার পরও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য মুজিবুর রহমান বলেন, ১৬ মে দুুুপুরে আনোয়ার হোসেনরা সামাজিক বনায়নের জায়গা নিয়ে বিরোধের জের ধরে নুরুল কবিরের ছেলে বাবুল হাসানের বসতঘর ভাংচুর করেন। এর প্রতিবাদ করায় শনিবার সকালে নুরুল কবিরের বাড়িতেও বহিরাগত কিছু সন্ত্রাসী নিয়ে হামলা করেন আনোয়ার হোসেনরা। এতে নুরুল কবির পরিবারের পাচঁজন আহত হন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে, ঘটনাটি খুবই দু:খ জনক।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































